BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে টিফিনের টাকায় ৩৫০ সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র দিল ‘সর্বদা নির্ভীক’

টাঙ্গাইলে টিফিনের টাকায় ৩৫০ সুবিধাবঞ্চিত শিশুকে শীতবস্ত্র দিল ‘সর্বদা নির্ভীক’

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে টিফিনের টাকা জমিয়ে মানবতার সেবায় এগিয়ে আসা তরুণদের সংগঠন ‘সর্বদা নির্ভীক’–এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি  জিয়াউল হক শাহিন। তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখে।

সংগঠনটির সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ সিকদার এবং প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা তাসমু জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে তারা প্রতিবছরই শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

তারা বলেন, উষ্ণতা ছড়িয়ে দিই কমল প্রাণে, এই স্লোগানকে সামনে রেখে আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।

শীতবস্ত্র পেয়ে স্বস্তি প্রকাশ করেছে সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের পরিবারও এ ধরনের মানবিক কার্যক্রমের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ