BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতার জন্য সুলতান সালাউদ্দিন টুকুর দিনভর দোয়া মাহফিল

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতার জন্য সুলতান সালাউদ্দিন টুকুর দিনভর দোয়া মাহফিল

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, দেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দিনভর হাফেজ, এতিম, মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত মুসুল্লিদের সাথে নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ (মঙ্গলবার) টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন প্রান্তে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কুরআনের হাফেজ, এলাকাবাসী, মাদ্রাসার শিক্ষার্থীসহ সব শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার জন্য আজীবন তাঁর লড়াই- সংগ্রামকে স্মরণ করেন। তাঁর সুস্থতার জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। সবাইকে বেশি বেশি দোয়া করতে বলেন।

তিনি বলেন, সংকটময় সময়ে দোয়া, দরুদ মানুষের সবচেয়ে বড় শক্তি। আর কুরআনের হাফেজ, এতিমদের দোয়া আল্লাহতাআলা বিশেষভাবে কবুল করেন।

বিভিন্ন দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনসহ জেলা ও সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু