BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে সুলতান সালাউদ্দিন টুকুর হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন

টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে সুলতান সালাউদ্দিন টুকুর হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন

টাঙ্গাইল প্রতিনিধি: নানাবিধ অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, টাংগাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে রোগী এবং তাদের স্বজনরা ঠিকমত সেবা পাচ্ছে না। সেবা না পাওয়ার অভিযোগে হাসপাতালে এসেছি।

সুলতান সালাউদ্দিন টুকু এ সময় আরো বলেন- সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এ দেশকে গড়ে তুলতে হবে। কারণ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। আর সেই আলোকে টাঙ্গাইলে সাত দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এটি শুধু একটি কর্মসূচি নয়। এটা নাগরিক দায়িত্ব ও নাগরিকদের জাগ্রত করার আহ্বান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির টাঙ্গাইল জেলা সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহবায়ক মাহমুদুল হক শানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু