BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১

টাঙ্গাইলের নাগরপুরে শিশুকে শ্বাসরোধ করে হত্যা, আটক-১

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আয়েশা (৮) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আয়েশা ওই গ্রামের হাসেমের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে আয়েশা তার মায়ের সঙ্গে ঈদের কেনাকাটা শেষে বাড়িতে ফিরে আসে। পরে বাড়ির আঙিনায় ছোট বোন মারিয়া (৪) এর সঙ্গে খেলছিল সে। দুপুর দুইটার দিকে হঠাৎ আয়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া বিটিসি নিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী