BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলের দেলদুয়ারে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

টাঙ্গাইলের দেলদুয়ারে মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত-১০

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে।

শনিবার দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এ ঘটনা ঘটে।

এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে সকালে এলাসিন বাজারে মানববন্ধন শেষে সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরাও লিফলেট বিতরণ করছিলেন।

এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে লাভলুর সমর্থকরা জুয়েল সরকারের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার