BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা ও ৬টি মাইক্রোবাস জব্দ: আদমদীঘিতে হাউজি খেলার সময় সরঞ্জামসহ ১৩ জন জুয়াড়ি গ্রেপ্তার

টাকা ও ৬টি মাইক্রোবাস জব্দ: আদমদীঘিতে হাউজি খেলার সময় সরঞ্জামসহ ১৩ জন জুয়াড়ি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে মুরগি সেডে আসর বসিয়ে বৃহৎ হাউজি খেলার সময় সরঞ্জামানসহ ১৩জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জুয়া খেলায় আসা জুয়াড়িদের নিকট থেকে ২৫ হাজার টাকা অধিক, খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ৬টি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় আদমদীঘির নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও উল্লেখিত সরঞ্জাম জব্দ করেন।

গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিন বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়নের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, শনিবার রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার জনৈক হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে একটি প্রভাবশালি মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে আসা পেশাদারি জুয়াড়িরা মাইক্রোবাস নিয়ে সেখানে এসে ডাইসের মাধ্যমে অবৈধ ভাবে হাউজি খেলা চালিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান।

অভিযানে হাউজি খেলার সাথে উল্লেখিত ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও অপর বেশ কিচু জুয়ারি পালিয়ে যায়।

এসময় হাউজি খেলার ব্যবহৃত লোহার খাজার ডাইস, ১-৯০টি বর্নমালা খচিত কাঠের বোর্ড, ৮০টি প্লাষ্টিকের গুটি, বিভিন্ন রংয়ের হাউজি খেলার সিট, বোর্ডে থাকা মোট ২৫ হাজার ৫৫০ টাকা, একটি মোটরসাইকেল, ৬টি মাইক্রোবাস মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ ব্যাপারে জুয়া আইনে মামলা রুজু করে পরদিন রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি কামরুজ্জামন মিয়া জানান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার