BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, একটি টিনশেড তুলার গোডাউনে দুপুর পৌনে ১২টা দিকে আগুন লাগার খবর পেয়ে ১১টা ৪৯ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে পানির স্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকার একটি তুলার গুদাম থেকে হঠাৎ কালো ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে আশপাশের লোকজন প্রথমে নেভানোর চেষ্টা করলেও পরে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত ছড়াচ্ছে, তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।’

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু