BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক-১১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক-১১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ভারতীয় নাগরিক জসিম উদ্দিন ভারতের হুগলী জেলার পান্ডুয়া থানার বাটিকা গ্রামের বাসিন্দা। তিনি নাসির উদ্দীনের ছেলে। তার কাছ থেকে আধার কার্ড, ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে।

আটক বাংলাদেশিদের মধ্যে রয়েছেন, খুলনার তেলখাদা উপজেলার রবিউল ইসলাম (২৮), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সগির ফকির (২৭), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রাসেল (৩৭), গোপালগঞ্জ সদর উপজেলার সুমন গোলদার (২০), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার অশোক কুমার মণ্ডল (৫২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শামীম (৪৬) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিত্তরঞ্জন বিশ্বাস (৩৯)। এছাড়া আটক অপর তিনজনের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।

বিজিবি জানায়, রোববার সকাল থেকে মহেশপুর ব্যাটালিয়নের আওতাধীন বাঘাডাঙ্গা, পলিয়ানপুর ও কুসুমপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করেন। বিকেলে বাঘাডাঙ্গা এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ভারতীয় নাগরিক জসিম উদ্দিনকে আটক করা হয়। একই সময়ে পলিয়ানপুর বিওপির অভিযানে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ চারজনকে আটক করা হয়।

অপরদিকে, কুসুমপুর বিওপির সদস্যরা পেপুলবাড়িয়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আরও ছয় বাংলাদেশিকে আটক করে। পরে আটক ১১ জনকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ