BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতী থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইগাতী থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তঘেষা ঝিনাইগাতী গোমড়া গ্রামের একটি বাড়ি থেকে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ওই গ্রামের মহরম আলীর এর ছেলে মাজাহারের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভারত থেকে আমদানি নিষিদ্ধ মদের চালান দেশে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তঘেষা গোমড়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের মহরম আলীর ছেলে মাজাহারের (২৬) বাড়িতে তল্লাশি চালালে বাড়ির বিভিন্ন জায়গায় গোপনে মজুত করে রাখা নিষিদ্ধ ভারতীয় ৪৮৯ টি মদের বোতল উদ্ধার করা হয়। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাজাহার।

এবিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আল-আমিন বিটিসি নিউজকে জানান, গোমরা গ্রামের মহরম আলীর ছেলে মাজাহার একজন চিহ্নিত মদক কারবারী। তার বিরুদ্ধে জেলা নালিতাবাড়ী, ঝিনাইগাতী, ময়মনসিংহের ফুলপুর থানায় মাদক পাচারের অভিযোগে প্রায় অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে। তার বাড়ি থেকে ৪৮৯ বোতল মদ জব্দ করা হলেও তিনি পালিয়ে গেছে। তবে তাকে গ্রেফতার করতে আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম রাকিব। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার