BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি – পঞ্চগড়ে সারজিস আলম

জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি – পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন,জুলাই সনদ ভঙ্গের মাধ্যমে জাতীয় সংসদ শুরু করেছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরের মুক্তমঞ্চে কিশোরকন্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তী পরীক্ষায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশের মানুষকে বিএনপি ভালবার্তা দিল না। জুলাই সনদ বাস্তবায়ন অনুযায়ী সংসদে স্পিকার সরকারি দল থেকে হলেও ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে হওয়ার কথা ছিল। কিন্তু ডেপুটি স্পিকার দেয়া হয়েছে ব্যারিস্টার কায়সার কামালকে যিনি বিএনপি সমর্থিত একজন সংসদ সদস্য।

সারজিস আলম বলেন, আজকে আপনারা দেখবেন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ করিয়েছেন সরকারের রাষ্ট্রপতি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের যে সীমাবদ্ধতা ছিল পরিবেশ পরিস্থিতির কারণে। এত দিন পরে যখন একটা নির্বাচনে ফ্যাসিস সরকারের রাষ্ট্রপতির দ্বারা শপথ পড়ে আমাদের এই যে বিএনপি সরকার বা নতুন সরকার তারা তাদের কার্যক্রম শুরু করে। আবার তারা পূর্বের যেই স্বৈরাচারী লেজ সেই স্বৈরাচারী লেজ টেনে ধরা শুরু করেছে। সেটি আমাদেরকে মর্মাহত করেছে।

এর আগে, পঞ্চগড় জেলায় চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে কিশোর কন্ঠ পাঠক ফাউন্ডেশনের আয়োজনে মেধা বৃদ্ধি পরীক্ষায় বিজয়ীদের হাতে ল্যাপটপ, বাইসাইকেলসহ ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কন্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবির ও জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশেদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী