BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুলাই অভ্যুত্থানে শহীদ শুভর কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর

জুলাই অভ্যুত্থানে শহীদ শুভর কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র গ্রামে গিয়ে শুভর কবর জিয়ারত করেন।

এসময় শহীদ শাহরিয়ার শুভর বাবা আবু সাইদ, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনসহ পরিবারের সদস্যদের নিয়ে উপদেষ্টা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া তিনি শুভর পিতা আবু সাইদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। একই সঙ্গে শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত পৌঁছে দিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছর ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হন শাহরিয়ার শুভ। পরে ২৩ জুলাই নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ