BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন-রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে ইউক্রেন-রাশিয়াকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র : জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ও রাশিয়াকে আগামী জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে এবং এ লক্ষ্যে আগামী সপ্তাহে ফ্লোরিডায় দুই পক্ষের মধ্যে আলোচনা আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগগুলো সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি পেয়েছে। তবে, ভূখণ্ড ইস্যুতে মস্কো ও কিয়েভের অবস্থান এখনো পরস্পর বিরোধী।

ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রাখা রাশিয়া যেকোনো চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে। আলোচনা ব্যর্থ হলে বলপ্রয়োগে অঞ্চলটি দখলের হুমকিও দিয়েছে মস্কো।

অন্যদিকে ইউক্রেনের বক্তব্য, ভূখণ্ড ছাড় দিলে মস্কো আরো আগ্রাসী হবে। ফলে, ভবিষ্যতে রাশিয়ার পুনরায় আগ্রাসন ঠেকাতে ব্যর্থ এমন কোনো চুক্তিতে কিয়েভ স্বাক্ষর করবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে প্রকাশিত এক বক্তব্যে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়াকে এক সপ্তাহের মধ্যে সম্ভবত মিয়ামিতে বৈঠকে বসতে প্রস্তাব দিয়েছে।

তিনি আরও বলেন, তারা বলছে, জুনের মধ্যে সবকিছু সম্পন্ন করতে চায়।

জানুয়ারি থেকে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে বড় ধরনের বন্দি বিনিময় হলেও ভূখণ্ড প্রশ্নে কোনো অগ্রগতি হয়নি।

মস্কো ও কিয়েভ—উভয় পক্ষই জানিয়েছে, আলোচনা কঠিন ছিল।

জেলেনস্কি একাধিকবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনকে অসামঞ্জস্যপূর্ণভাবে ছাড় দিতে চাপ দেওয়া হচ্ছে।

ইউক্রেন বর্তমান যুদ্ধরেখা বরাবর সংঘাত স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ