BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী

সাদা নাকি বাদামি, কোন ধরনের কিশমিশ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী

বিটিসি জীবন যাপন ডেস্ক: কিশমিশের নাম উঠলেই আমাদের চোখের সামনে হলুদ বা বাদামি কিশমিশের ছবি চোখে ভাসে। কিন্তু আপনি কি জানেন, এই দুটি ছাড়াও সবুজ ও কালো কিশমিশও পাওয়া যায়? যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

চলুন, আজকে এ বিষয়ে জেনে নিই—

কালো কিশমিশ, কালো আঙুর থেকে তৈরি হয়। আয়ুর্বেদে, কালো কিশমিশকে সুপার ফুড বলা হয়।

কারণ এতে অন্যান্য কিশমিশের তুলনায় বেশি পুষ্টি থাকে। এতে ফাইবার, প্রোটিন, পটাশিয়াম, আয়রন, তামা ও ভিটামিন বি৬ এর মতো পুষ্টি থাকে।

হলুদ ও সোনালি কিশমিশ তৈরি হয় সবুজ আঙুর থেকে। এর স্বাদ কিছুটা টক ও মিষ্টি।

এতে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, সি, ই, কে, ক্যালসিয়াম এবং ফাইটোকেমিক্যাল রয়েছে। এতে একটু বেশি চিনি থাকে।

যদিও উভয় কিশমিশই স্বাস্থ্যের জন্য উপকারী, তবে আপনি যদি প্রতিদিন হলুদ বা সোনালি কিশমিশের পরিবর্তে কালো কিশমিশ খান, বেশি উপকার পেতে পারেন।

কালো কিশমিশ তাদের রেচক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, তাই এটি শরীরের বিভিন্ন অংশে উপস্থিত বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো পেটের সমস্যা দূর করে।

তবে, কিশমিশের সম্পূর্ণ উপকারিতা পেতে, কিশমিশ ভিজিয়ে খাওয়া ভালো। আর এই শুকনো ফলটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এগুলো প্রয়োগ করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ