BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!

জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করার আহবান চরমোনাই পীর রেজাউল করিমের!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন চরমোনাই পীর মুফতী সৈয়দ রেজাউল করিম।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার এনএম উচ্চ বিদ্যালয় মাঠে তিনি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করিম বলেন, ৫৪ বছরে কি হয়েছে আমরা জানি। হাতে আর সময় নেই। সবাইকে বুঝিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করতে পারলে দুনিয়াতে শান্তি আর এর ইসলামী আদর্শ ধারণ করলে আল্লাহ আখিরাতেও শান্তি দান করবেন।

এসময় জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং সকলের জন্য দোয়া চান পীর রেজাউল করিম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল করিম আকরাম, জেলা সভাপতি মোস্তফা কামাল, বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালাল, মুফতী হামিদুল ইসলাম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার