BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত

জামালপুর-১ আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের পথসভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বকশীগঞ্জ উপজেলায় পথসভা করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী ও আইরমারী বটতলায় পৃথক দুটি পথসভা করেন তিনি।

পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন খান সহ উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাবেক দল, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মী ও কয়েক শত ভোটার উপস্থিত ছিলেন।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্বাচনের দিন ফজরের নামাজ পড়ে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে হবে। আগে ভোট দিবো পরে ভাত খাবো। দেশের উন্নয়ন চাইলে ধানের শীষকে বিজয়ী করার বিকল্প নেই। তাই আপনারা ১২ তারিখে বিএনপিকে ভোট দিয়ে উন্নয়ন বুঝে নেবেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এক কোটি মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

পথসভায় আওয়ামী লীগ ও জামায়াতের ৮২ জন কর্মী ও সমর্থক সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের হাত ধরে বিএনপিতে যোগদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টাইব্রেকারে আতলেতিকোর হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারলো চেলসি ইরানি জাহাজ আটকে উত্তেজনা, ইসলামাবাদ বৈঠক নিয়ে শঙ্কা হরমুজে ইরানি জাহাজ দখল মার্কিন সেনার, শীঘ্রই জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ‘ড্রোন হামলা’ প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী