BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন করেছেন জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মওলানা আব্দুল মজিদ।

৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে শোডাউনপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সাবেক ভাইস চেয়ারম্যান ও ইসলামী আন্দোলনের বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা শাহজালাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন, ইসলামী আন্দোলনের জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলনের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আরিফ খান রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোটরসাইকেল বিশাল একটি শোডাউনটি বের করা হয়।

৫ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার হয়ে দেওয়ানগঞ্জ উপজেলায় গুরুত্বপূর্ণ এলাকায় শোডাউন করেন এমপি প্রার্থী মওলানা আবদুল মজিদ।

এসময় তিনি আগামী নির্বাচনে হাত পাখা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। শোডাউনকালে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জি এম ফাতিউল হাফিজ বাবু। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ