BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম এর বিরুদ্ধে মিথ্যা গুজব ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামালপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

আব্দুল হালিম অভিযোগ করে বলেন, তাকে এবং সংসদ সদস্য এ্যাড শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহল পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর মাধ্যমে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, কয়েকদিন আগে জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান ভাই আমাকে কল দিয়ে বিভিন্ন উলটা পালটা কথা বার্তা বলেন। তার মতো ব্যক্তির থেকে এমন কথাও আশা করি না।

যা সামাজিক যোগাযোগ মাধ্যেম ব্যপক হারে ভাইরাল হয়েছে। এরপর তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে আমাকে এবং বিভিন্ন নেতাদেরকে জড়িয়ে অভিযোগ এনেছে। তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন। রাজনৈতিক ও সামাজিক ভাবে আমার সম্মান হানি করার জন্য তারা এগুলা করতেছে।

তিনি আরো জানান, আমাদের জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড শাহ ওয়ারেছ আলী মামুন এমপি ভাইকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। মামুন ভাই জামালপুরের জনপ্রিয় নেতা। কোনো ধরনের প্রমাণ বা দলিল ছাড়াই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপির এর কাছে কেউ অবৈধ ভাবে সুযোগ সুবিধা নিতে পারে না।

তিনি আরো জানান, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মুখ দিয়ে আমাদের নাম বলিয়েছে এবং সেইগুলো অডিও রেকর্ড করিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। তারাই মহা পরিকল্পিতভাবে আমাদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এটা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি জামালপুর বাসীকে গুজব ও অপপ্রচারকারীদের থেকে সচেতন হওয়ার আহব্বান জানান তিনি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার