BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জামালপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন।

এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জয় লাভ করে সরকার গঠন করায় বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

আসুন আমরা সবাই মিলে বৈষম্যহীন, শোষণমুক্ত নতুন এক বাংলাদেশ গড়ে তুলি। যেখানে কোন অবিচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি থাকবে না। সবাই তাদের নাগরিক অধিকার ভোগ করবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, মত প্রকাশে কোন বাধা থাকবে না।

দোয়া ও ইফতার মাহফিলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান সোহান, সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, সুজন-সুশাসনের জন্য নাগরিক জামালপুর জেলা কমিটির সভাপতি অজয় কুমার পাল, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানাসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহী মাকাম।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ কালীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত