BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে ৩৪শ’ পিছ ইয়াবাসহ নারী আটক

জামালপুরে ৩৪শ’ পিছ ইয়াবাসহ নারী আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩ হাজার ৪শ’ পিছ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আব্দুল হালিম রাজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দিকপাইত এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী মোহনা এক্সপ্রেস নামে একটি বাসে অভিযান চালানো হয়।

এ সময় তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪শ পিছ ইয়াবাসহ সালেহা বেগম নামের এক নারীকে আটক করা হয়।

সালেহা বেগম নামের ওই নারী তার পায়ের সাথে বিশেষ কায়দায় ইয়াবা পাচার করছিলেন। সালেহা বেগম জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার আব্দুল সামাদের স্ত্রী।

এর আগে সদর থানা পুলিশ ২২ হাজার পিস ইয়াবার চালানসহ স্বামী স্ত্রীকে আটক করে।

আটককৃত দুজন সালেহা বেগমের মেয়ে ও মেয়ের স্বামী। মাদক ব্যবসার সাথে জড়িত সবাইকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার