BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপ-পরিদর্শক এসআই মহর আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা–মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢোকে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৪৬