BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার

জামালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৮ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিশেষ ক্ষমতা আইনে গত ১২ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন।

বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো- জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জুনায়েদ আহম্মেদ পলিন (২৪), সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সহ সভাপতি মো: হারুন অর রশিদ (৪৯), ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম (৪২), মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: রঞ্জু মিয়া সুজন (৩০), মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মিজানুর রহমান (৩৫), বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া (৩৫), সাধুরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো: দুদু মিয়া (৬৫), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান (৪৫)।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু