BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া

জামালপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকীতে দোয়া

জামালপুর প্রতিনিধি: জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপি এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন বক্তব্য রাখেন।

এ সময় অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। গণঅভ্যূত্থানের মধ্য গণতান্ত্রিক ধারায় ফিরতে বাংলাদেশের মানুষ এখন জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছে। অচিরেই তারেক রহমান বাংলাদেশের ফিরে আসবেন এবং প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবেন।

পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর শহরের চালাপাড়ায় সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে দুই শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত