BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

জামালপুরে জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত ৮৮ শতাংশ জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯), মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন।

এ সময় লিখিত বক্তব্যে সিমু বেগম বলেন, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশ সূত্রে ৮৮ শতাংশ জমির মালিক।

কিন্তু নান্দিনা নয়াপাড়া গ্রামের মৃত হোসেন আলীর দুই ছেলে তার স্বামীর জেঠাতো ভাই সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮) ওই জমিতে প্রবেশে তাদের বাঁধা দেয় ও তারা একাই ভোগদখল করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতে থাকে। ওই জমিতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় তারা আমাকে মারপিট করার জন্য এগিয়ে আসে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাসহ প্রকাশ্যে হুমকি প্রদান করে। বর্তমানে আমরা তাদের ভয়ে জমিতে যাওয়ার সাহস পাচ্ছি না।

এ ব্যাপারে জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছি। আমি সাংবাদিকদের মাধ্যমে আমার প্রাপ্য জমির দখল বুঝে পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু