BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছে আদালত।

দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো: মজনু মিয়া (৩২) ও ইমান আলীর ছেলে মো: জহুরুল ইসলাম (২৮)। একই উপজেলার রান্ধনি গাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০) ও মো: আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (০৫ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফজলুল হক গণ মাধ্যমকে বলেন, মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমান মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী ২০২২ সালের ৯ ফেব্রুয়ারী বিকালে জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে মজনু মিয়া, জহুরুল ইসলাম, হানিফ উদ্দিন, মমিন মিয়াসহ অজ্ঞাত আরো দুই তিনজন চৈতীকে রাস্তা থেকে একটি সিএনজিতে করে ধর্ষণের উদ্দেশ্যে অপহরন করে।

পরে চৈতীর বাবা মো.হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আসামি হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। এ ঘটনার দুইদিন পর ১১ই ফেব্রুয়ারি চৈতীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের উপস্থিতিতেই তাদের যাবজ্জীবন কারাদন্ড ও ও ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় ঘোষণা করেন আদালত। জরিমানার টাকা মোছ. হবিবা আক্তার চৈতী পাবে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গোলাম নবী।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার