BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

জামালপুরে কোরআন শরিফ অবমাননার অভিযোগে যুবক আটক

জামালপুর প্রতিনিধি: জামালপুরে কুরআন অবমাননার অভিযোগে আকাশ মিয়া (২০) নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ জনতা। রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টার জামালপুর পৌর শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকা থেকে ওই যুবককে আটক করে থানায় নেয়া হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

আটক আকাশ মিয়া জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার দিয়াবাড়ী গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আকাশ মিয়া তার পরিবারের কাছে নেশার জন্য টাকা দাবি করে। টাকা না পেয়ে ঘরে থাকা কুরআন শরীফ নিয়ে ছিড়ে ময়লাযুক্ত জায়গায় ফেলে দেয়। বিষয়টি জানাজানি হলে রাত ৯টার দিকে স্থানীয়রা আকাশ মিয়াকে জঙ্গলপাড়া বোর্ডঘর বাজারে নিয়ে গণপিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রতিবেশী দেলোয়ার হোসেন বলেন, আকাশ মিয়া রোববার কুরআন শরীফ ছিড়েছে। আজ জানাজানি হওয়ায় এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়। পরে আকাশ মিয়াকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। আমরা কুরআন অবমাননার সঠিক বিচার চাই।

আকাশ মিয়ার মা খাদিজা বেগম জানান, শনিবার বিকেলে আকাশ টাকা না পেয়ে রাগারাগি করে কুরআন শরিফের পাতা ছিড়ে ফেলে। তারপর সে বাড়ীতে ছিল না। রোববার রাতে এলাকার লোকজন আকাশকে ধরে মারধর করে পুলিশে দিয়েছে। সে নেশার টাকার জন্য মাঝে মধ্যেই বাড়ীতে ঝগড়া করে। টাকা না দিলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতো।

অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, আকাশ মিয়া নিজ বাড়িতে কুরআন অবমাননা করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। শুনেছি সে মাদকাসক্ত। কুরআন অবমাননার ঘটনা প্রকাশ হলে রোববার রাতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গনপিটুনি দেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের চার দফা প্রস্তাবে সমর্থন ইরানের নৌকা ও স্পিডবোট থেকে কোনো যাত্রী লঞ্চে উঠতে পারবে না : নৌমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার ঈদে গার্মেন্টসগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হবে : সড়কমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার : সেতুমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় : প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসনের দায়িত্ব গুরুত্ব সহকারে পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী “বিষমুক্ত আম উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণ” বিষয়ক সভা পরিপক্ক হলেই আম পাড়বেন চাষীরা, চাঁপাইনবাবগঞ্জে বাতিল ম্যাংগো ক্যালেন্ডার