BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

জামালপুরে কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা কারাগারে সুলতান শেখ (৪০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) সকালে কারাগার থেকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সুলতান শেখ ইসলামপুর উপজেলার নটারকান্দা এলাকার চটকু শেখের ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর গত বছরের ১১ ডিসেম্বর থেকে সুলতান শেখ কারাবন্দী ছিলেন। শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত হয়ে তাকে এর আগেও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শনিবার (১০ জানুয়ারী) সকালে প্রচণ্ড শীতে শ্বাসকষ্ট বেড়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ইমতিয়াজ জাকারিয়া বলেন, দুই বছরের সাজাপ্রাপ্ত কয়েদী সুলতান শেখ শ্বাসকষ্টসহ চর্মরোগে আক্রান্ত ছিলেন। সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ কোটি টাকার হেরোইনসহ এক কারবারি গ্রেপ্তার দেবীগঞ্জ অলদিনী সরকারি বিদ্যালয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ স্বজনহারা পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে : তারেক রহমান নরসিংদীতে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণ গুম-খুন-নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান গুম-খুনের শিকার পরিবারের কথা শুনে কাঁদলেন তারেক রহমান রাজশাহীতে আরএমপির মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেপ্তার; দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার