BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত

জামালপুর প্রতিনিধি: “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহররে প্রধান সড়ক প্রধক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি শামীমা খান, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে না করে, যদি তাদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যামে প্রশিক্ষিত করা যায়, তাহলে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আসবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে আমদানি করা হবে না : শিল্প উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি : রিজভী বিয়ে নিয়ে প্রথমবার প্রশ্নের জবাব দিলেন রাশমিকা তাসনিয়া ফারিণ গান শুরু করেন টেলর সুইফট থেকে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় হামজারবাগ জামে মসজিদে দোয়া জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বেগম জিয়ার সুস্থ্যতায় দেশবাসী কাঁদছে এবং আল্লাহর নিকট দোয়া করছে : মিনু রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় চন্দ্রিমা থানা বিএনপির দোয়া মাহফিল ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি, ইউরোভিশন বয়কট করছে স্পেনসহ ৪ দেশ