BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

জামালপুরের ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে) উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, ও আব্দুল কুদ্দুস বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া এবং অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসব কার্যকলাপে সমাজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের দ্রুত গ্রেফতার এবং দল থেকে বহিস্কারের দাবী জানান।

ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, শাহানুর রহমান পলাশের সঙ্গে তার বিয়ের এক বছর পর বিবাহবিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে একসঙ্গে থাকায় গোপনে ভিডিও ধারণ করেছে। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন সময় আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে। এমনকি মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। ইতিমধ্য এ বিষয়ে গত ২৮ এপ্রিল ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার