BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

জামালপুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠান হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে সোমবার (০৪ মে) ইসলামপুর মিনি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ের বালক- বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম সহিদুর রহমান, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নাসিদা সাফিজ বিন্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলায় বালক বিভাগ পচাবহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে।

অন্যদিকে বালিকা বিভাগ হাড়িয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে।

পরে বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
অভিযোগ থেকে খালাস, সাড়ে ৫ কোটি ইউরো ফেরত পাচ্ছেন শাকিরা ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি রয়টার্সের এক্সক্লুসিভ: সৌদিতে ১৬ চীনা যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা পাঠাল পাকিস্তান, ঘটনা কী নারী আসনের এমপিদের জনসম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ তারেক রহমানের ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা এলজিআরডি মন্ত্রীর পানি ও স্যানিটেশন খাতে ইউনিসেফের সমন্বিত উদ্যোগের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশজুড়ে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ ভূমি সুরক্ষায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে : ভূমিমন্ত্রী র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার