BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো – ড. সামিউল হক ফারুকী

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা নিশ্চিত ও বেকারদের হাতে কাজ তুলে দেবো – ড. সামিউল হক ফারুকী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করে তাদের সম্মানের আসনে ভূষিত করা হবে। কারণ তারা আমাদের ‘মা’। তাদের স্বাধিনতা নিশ্চিত করবো।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে জামালপুরের ইসলামপুর সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

তিনি বলেন-ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। জামায়াত ক্ষমতায় গেলে নদীভাঙ্গ রোধ,কৃষকদের উন্নয়ন,স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ প্রশিক্ষনের মাধ্যমে বেকারদের হাতে কাজ তুলে দেবো।

তিনি আরো বলেন-ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট, একটি হ্যাঁ। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। আপনারা প্রথম ভোটটা হ্যা ঁতে দেবেন, দ্বিতীয়টা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।

উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছামিউল হক, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চেয়ারম্যান মশিউর রহমান বাদল,উপজেলা শিবির সাবেক সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা আলী হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি ইহসানুল বারী আম্মার প্রমূখ বক্তব্য রাখেন।

উপজেলা সেক্রেটারি আবু মুছা সঞ্চালনায় জনসভা শেষে ড. সামিউল হক ফারুকীর নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। গণমিছিলটি ইসলামপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
প্রবল হামলা-প্রতিরোধের পরেও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুতের অভিযোগ: ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার-১ বিচার বিভাগকে ‘ন্যায় ও আস্থার জায়গা’ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধিতে পণ্যের দাম বেশি বাড়বে না : বাণিজ্যমন্ত্রী মিডিয়া স্বাধীনভাবে কাজ করবে, এটি প্রধানমন্ত্রীর নীতি : তথ্য প্রতিমন্ত্রী কিছু রাজনৈতিক মহল জুলাই সনদ ও সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : বগুড়ায় প্রধানমন্ত্রী দেশের মানুষকে বগুড়ার মানুষের মতো সুখী করতে চাই : প্রধানমন্ত্রী পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে : প্রধানমন্ত্রী সৌদিতে বসবাসরত যোগ্য রোহিঙ্গাদের দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ সংবাদ সম্মেলনে অভিযোগ: মোরেলগঞ্জে স্বর্ণালংকার টাকাসহ ১০ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণ