BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

জামায়াতকর্মীর লাঞ্ছনার অভিযোগে রাজশাহীতে ঘন্টাব্যাপী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুই নারীকে শারীরীকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন নারী সমাজের ব্যানারে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

এর আগে গত ১১ নভেম্বর রাজশাহীর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগমকে স্থানীয় জামায়াতকর্মী নাম নুরুল ইসলাম লাঞ্ছিত করেন বলে অভিযোগ।

মানববন্ধনে অভিযোগ করেন, জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম নিলুফাকে পায়ের জুতা খুলে নির্যাতন করেন। আরেকজনকে লাথি মারেন।

জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না চালানোয় এ ঘটনা ঘটে দাবি করে বক্তারা বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত সরকারের মাধ্যমেই স্থিতিশীলতা ফিরে আসবে। বক্তারা নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু