BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাবের গুলিবিদ্ধ ও হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে নগরীতে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

জাবের গুলিবিদ্ধ ও হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে নগরীতে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ ও মঞ্চের অন্তত ১৫ জন নেতাকর্মীর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে এবং দ্রুত বিচার দাবি করেন।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি নগরীর মতিহার থানার তালাইমারী ট্রাফিক মোড়ে এসে রাস্তা অবরোধ করে ও ব্যানার নিয়ে প্রতিবাদ সমাবেশে করে।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তারা সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবং ওসমান হাদি হত্যাকান্ডের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নানা প্রতিবাদী স্নোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা, বিচার চাই, বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ ইত্যাদি স্নোগান দেয়।

রাত সাড়ে ৮টার দিকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে আরএমপি সদর দফতর অভিমুখে যাত্রা শুরু করেন।

অন্যদিকে, মিছিলে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, ঢাকা থেকে শুরু করা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা থেকে এলাকা থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও গুলি ছুড়ে, ফলে জাবের গুলি লাগার পাশাপাশি মঞ্চের প্রায় ১৫ জন গুরুতর আহত হন।

বিক্ষোভকারীরা আরও জানান, অবিলম্বে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের নিশ্চয়তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী