BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন

জাতীয় স্মৃতিসৌধে হুইপদের শ্রদ্ধা নিবেদন

সাভার প্রতিনিধি: সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে হুইপবৃন্দ।

রবিবার (৮ মার্চ) শ্রদ্ধা নিবেদনকালে তারা কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে চিফ হুইপ স্মৃতিসৌধে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় চিফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পথ ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই-তৃতীয়াংশ ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিএনপি ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, আগামী ১২ সংসদ অধিবেশন বসবে। বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই অধিবেশন অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত হবে বলে সকলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এবিএম আশরাফ উদ্দিনসহ (নিজান) এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাভার প্রতিনিধি মো. শামিম আহম্মেদ (শামিম)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের অবশ্যই হামের টিকা দিতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হরমুজ দিয়ে বাংলাদেশিগামী জাহাজের যাতায়াত সহজ করার অনুরোধ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন অপতথ্য থেকে জনগণকে সুরক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী হজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে : সমাজকল্যাণমন্ত্রী আমিও গুমের শিকার, সংশ্লিষ্ট আইনগুলো আরও পরিমার্জিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী