BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” ৮ জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে রাজশাহী বিভাগীয় সম্মেলন নগরীর রানী বাজার এস কে ফুড রেস্টুরেন্টে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি, মোঃ আবুল কাশেম মজুমদার।

উক্ত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। জাতীয় সংবাদিক সংস্থা সবসময়ে নিপিড়ীত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি, নজরুল হুদা, দৈনিক রাজশাহীর আলো, পত্রিকার সম্পাদক, মো. আজিবর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন সহ আরো অনেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. জয়নাল আবেদিন জয়, রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার? বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস এভাবে জমি অধিগ্রহণ চললে ভবিষ্যতে কবরের জায়গাও থাকবে না : জ্বালানি উপদেষ্টা রাজশাহী সীমান্তে সরিষা ক্ষেত থেকে ভারতীয় মদ জব্দ বেগম জিয়া দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহনযোগ্য একজন নেত্রী : মিনু আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এসএসএফ সুবিধা পাবেন শুধু খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয় : পরিবেশ উপদেষ্টা ভোজ্যতেলের দাম বাড়ানো ব্যবসায়ীদের ‘কারণ দর্শাও’ নোটিশ দিয়ে বৈঠকে ডেকেছে সরকার গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের জোরালো প্রমাণ রয়েছে : জাতিসংঘ মহাসচিব গাজায় ১০০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা চীনের