নীলফামারী প্রতিনিধি: ত্রয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনেই জামায়াত মনােনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে ভােট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মােহাম্মদ নায়িরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে, ১৫৪টি কেন্দ্রের ফলে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ২১৪ ভােট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রাথী মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ১৬০ ভােট।
নীলফামারী-২ (সদর) আসনে, ১৩৪টি কেন্দ্রে ১ লাখ ৪৫ হাজার ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রাথী আলফারুক আব্দুল লতিফ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫ শত ৭৯ ভােট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে, ১০৫টি কেন্দ্রে ১ লাখ ৮ হাজার ৫ শত ৬০ ভােট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত প্রাথী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
তার নিকটতম প্রতিদ্বন্বী বিএনপি প্রাথী সৈয়দ আলী পেয়েছেন ৮৯ হাজার ১০২ ভোট।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে, ১৬৯টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৮ শত ৬৫ ভােট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রাথী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট।
বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর বিজয়ী প্রার্থীরা ভােটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #


