BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর শ্রমিক দলের আলোচনা সভা ও শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইসলামপুর শ্রমিক দলের আলোচনা সভা ও শোভাযাত্রা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দল ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন এতে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ ওয়াহাব মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরকার আলী মেম্বার ও বাবলু সরদার, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, শাকিল আহমেদ বাবু, পৌর শ্রমিক দলের আহ্বায়ক লাভলু শেখ এবং সদস্য সচিব শামীম আহম্মেদ প্রমুখ।

বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ে কাজ করার আহ্বান জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে – দুলু realme C85 launched with massive 7000mAh ultra battery, the first in the segment উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণ করায় সংঘর্ষে আহত-৮ উজিরপুরে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে