BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জলঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের মহান বিজয় দিবস পালিত

জলঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের মহান বিজয় দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মঙ্গলবার সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন, কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটির শুরুতে অফিস কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন।

পরে উক্ত অফিস কার্যালয়ে গিয়ে আলোচনা সভা মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক ইউনুস আলী,ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক জোনাব আলী,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম,ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সাঃ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদয়ি দিবসটির কার্যক্রম শেষ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ছবি তোলার অজুহাতে কোমর স্পর্শের অভিযোগ অভিনেত্রীর ব্যক্তির একক ক্ষমতা নিয়ন্ত্রণে ‘হ্যাঁ’ ভোট দিন : অধ্যাপক আলী রিয়াজ ফের বিয়ে করলেন পর্দার ‘পাখি’ ঢাকার ধামরাইয়ে ‘ধর্ষণের গুজব’ ছড়ানো আলোচিত ছিনতাইকাণ্ডে গ্রেপ্তার-৪ মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার-৬ আগামী নির্বাচিত সরকারকে ৭ দফা ‘অ্যাজেন্ডা’ দিলেন পরিবেশ উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছেছেন তারেক রহমান ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, ব্রাজিল প্রেসিডেন্টের অভিযোগ শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া বিশাল মুক্ত বাণিজ্য চুক্তির পথে ভারত-ইইউ