BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাটে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়তারা ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর চারঘাট থানার টাংগন গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দীন ও কাটাখালি থানার রুপসি ডাঙ্গা সাজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল মতিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে একটি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে পালানোর সময় সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে ধাওয়া করে স্থানীয় জনতা। পরে তাদের গতিরোধ করে মোটরসাইকেলে থাকা একটি বস্তা তল্লাশি করলে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে উত্তেজিত জনতা তাদের আটক করে বড়তারা ইউনিয়ন পরিষদের সচিব ফজলে রাব্বীর কাছে হস্তান্তর করেন। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয়।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান সাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের গাড়িটিকে তারা পাঠানপাড়া এলাকা থেকে ধাওয়া করেছিলেন। একপর্যায়ে গাড়িটি গ্রামের ভেতরে ঢুকে পড়লে পুলিশের নাগালের বাইরে চলে যায়। পরবর্তীতে গ্রামবাসীর সাহসিকতা ও সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস#

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ