BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজ সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন: খুলনার রূপসা উপজেলার ইলাইপুর উত্তরপাড়া গ্রামের মজনু ফরাজির ছেলে রুবেল ফরাজী, গ্যালাক্সির মোড় এলাকার দ্বীন ইসলামের ছেলে সোহেল আবিদ, ঝালকাঠির নলছিটি উপজেলার মল্লিক বাড়ির মৃত আব্দুর রব মল্লিকের ছেলে জাহিদ হাসান ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাটরা গ্রামের শামসুদ্দীনের ছেলে কামরুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে রেখে স্বর্ণালংকার ও টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ছাড়া আক্কেলপুর উপজেলা জামালগঞ্জ বাজারে এক ব্যবসায়ীর ও কালাই উপজেলার এক শিক্ষকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এসব ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের হলে পুলিশ ডাকাত দলকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল রাজধানীর ডিএমপি ও সাভার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ সময় উদ্ধার করা হয় স্বর্ণালঙ্কারসহ ডাকাতি হওয়া বিভিন্ন মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার, অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জয়পুরহাট প্রতিনিধি নিরেন দাস। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
দিন-রাত জ্বলছে ইসলামপুরে পৌরসভার সড়কবাতি স্থানীয়দের চরম ক্ষোভ আটোয়ারীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় ৭ বছর পর মামলায় খালাস পেলেন সাংবাদিক মাসুদুর রহমান  আদমদীঘি দলিল লেখকদের সাথে ধানের শীষের এমপি প্রার্থীর মতবিনিময় সান্তাহারে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের সড়কগুলো পরিচিতি পাচ্ছে ভিন্ন নামে বেলকুচিতে প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শ্রমিক সংগঠনের কর্মী নিহত রাজশাহীর তানোরে ৩৫ ফুট গভীর নলকূপে আটকা ২ বছরের শিশু, চলছে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান রুয়েটে চাকুরি ক্ষেত্রে এআইয়ের সম্ভাবনা শীর্ষক সেমিনার ও জব ফেয়ার অনুষ্ঠিত আরএমপির পেট্রোলিং ড্রিল: নগরজুড়ে নিরাপত্তা জোরদার করতে বিশেষ মহড়া