BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জমিয়তের সঙ্গে সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

জমিয়তের সঙ্গে সমঝোতা: ৪ আসনে প্রার্থী দেবে না বিএনপি

ঢাকা প্রতিনিধি: বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি সংসদীয় আসন ছেড়ে দেওয়া হয়েছে।

আসনগুলো হলো, সিলেট-৫, নীলফামারী-১, ব্রাহ্মণবাড়িয়া-২ ও নারায়ণগঞ্জ-৪।

সিলেট-৫ আসনে প্রার্থী হচ্ছেন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ও নারায়ণগঞ্জ-৪ আসনে যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ প্রার্থীরা যেসব আসনে নির্বাচন করবেন, বিএনপি সেসব আসনে কোনো প্রার্থী দেবে না। এ সময় বিএনপির মহাসচিব জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত দিনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে জমিয়তে উলামায়ে শীর্ষ স্থানে ছিল। সেই রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় দলটির সঙ্গে নির্বাচনি আসনের সমঝোতা হয়েছে।

এদিকে, জমিয়তে উলামায়ে ইসলামের আমির ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশ পরিচালনায় বিএনপির ওপর আস্থা রাখেন তারা। সে কারণেই বিএনপির সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. রাজু আহমেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
আরইউজে’র উদ্যোগে জমকালো আয়োজনে মিডিয়া কাপ উদ্বোধন  বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ আন্তর্জাতিক পর্যটনের ক্ষেত্রে নতুন ভাবে পরিচিতি পাবে : ফয়েজ আহমেদ  জনতা ‘হ্যাঁ’ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে : সমবায় উপদেষ্টা জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : প্রাণিসম্পদ উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, জেলা হাসপাতালে চিকিৎসাধীন-৭৯ ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজির ঠাঁই হবে না – মতবিনিময় সভায় বুলবুল “ধর্ম নয়-উন্নয়নই রাজনীতি” চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের মতবিনিময়ে হারুনুর রশীদ তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারে আইনি বাধা নেই : আলী রীয়াজ চাঁপাইনবাবগঞ্জে ছিনতাই চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার