BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব বিএনপিকে দিয়েছে : নজরুল ইসলাম

জনগণ তাদের কল্যাণের দায়িত্ব বিএনপিকে দিয়েছে : নজরুল ইসলাম

ঢাকা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণ তাদের কল্যাণের দায়িত্ব আমি মনে করি বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানকে দিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ করতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজ দেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। এ দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রায় নিশ্চিতভাবে দিয়েছে জনগণ।

জনগণ আমাদের ভোট দিয়েছে।

এক প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, গতরাত থেকে আমরা ফলাফল সংগ্রহ করছিলাম। ইসির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে কে কত ভোট পেয়েছে। যতদূর জেনেছি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে।

এ ছাড়া বিএনপির সঙ্গে জোটের অনেক প্রার্থীও জয়ী হয়েছেন।

তিনি বলেন, জনগণ তাদের কল্যাণের দায়িত্ব আমি মনে করি বিএনপি ও বিএনপির নেতা তারেক রহমানকে দিয়েছেন। আমরা শতভাগ সন্তুষ্ট নই। এটি তো কঠিন বিষয়।

দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোটারদের মধ্যে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা থেকে তাদের পুরোপুরি ফিরিয়ে আনতে পারিনি। ভবিষ্যতে যেন তারা বেশি হারে ভোট দেয়, সে চেষ্টা আমরা করব।

ভোটাধিকার নিয়ে কারচুপি হলে কঠোর আন্দোলন করা হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, তারা তা বলতেই পারেন। যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে, এটি তাদের বিষয়। আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ করেনি।

অন্য এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা ২৯২টি আসনে প্রার্থী দিয়েছিলাম। আমরা তো মনে করেছিলাম সব আসনই পাব। এটাই সবাই প্রত্যাশা করে। আশা করি ভবিষ্যতে আরও ভালো ফলাফল হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই শতাধিক আসনে জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মারুফ সরকার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল