BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই – রিশাদ রেজওয়ান

জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই – রিশাদ রেজওয়ান

জামালপুর প্রতিনিধি: জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। কোনো দল বা গোষ্ঠীর নয়, পৌরসভার সব নাগরিক সমানভাবে সেবা পাবেন। কোনো বৈষম্য হবে না। সবাইকে সঙ্গে নিয়ে পৌরসভাকে পরিকল্পিত নগর হিসেবে গড়তে চাই। পৌরসভা হবে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ। পৌরসভার উন্নয়নে সবার সহযোগিতা চাই।

কথাগুলো বলেছেন জামালপুর পৌর মেয়র প্রার্থী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান। এদিকে তাকে ঘিড়ে নির্বাচন করার কথা শুনে পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পৌর এলাকার বিভিন্ন মোড়ে ও বাজার হাটে এমনকি চায়ের দোকানে পর্যন্ত আলোচনার শীর্ষে উঠে এসেছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা সাংস্কৃতি ও অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় অনেক আগেই পৌরবাসীর মনে জায়গা করে নিয়েছেন তিনি।

যার ফলে নির্বাচনে অংশ গ্রহণের কথা শুনে ইতিমধ্যে ডিজিটাল পৌরসভার স্বপ্ন দেখতে শুরু করেছে পৌরবাসী। সে নির্বাচনে জয়ী হলে তার সকল মেধা যোগ্যতা দিয়ে পৌরবাসীর সেবা করে যাবে বলেও পৌর নাগরিকরা বিশ্বাস করছেন।

তিনি আরো বলেন, জামালপুর পৌরসভার প্রথম সমস্যা জলাবদ্ধতা। এই সমস্যা সমাধান করতে পারলে পৌরসভার দীর্ঘদিনের যে সমস্যা সেটি দূর হয়ে যাবে। আগে পৌরসভায় যেসব ইমারত নির্মাণ করা হয়েছে সেগুলো প্ল্যান মতো করা হয়নি। ফলে এখন সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এটি একটি বড় সমস্যা যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে সব নাগরিক সচেতন হলে আর সবাই মিলে সহযোগিতা করলে পৌরবাসীর এই সমস্যা সমাধান করা যাবে। আমি জনগণের শাসক হতে চাইনা আমি জনগণের সেবক হতে চাই। তিনি সবার দোয়া ও সমর্থন চেয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শিক্ষকরাই দেশে সুশিক্ষিত নাগরিক গড়ে তুলতে পারেন — এমপি- মহিত তালুকদার আদমদীঘিতে মাদক কারবারির জেল-জরিমানা ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের বৈঠক কসবায় ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরে অনলাইনে কবিরাজীর নামে প্রতারণা, ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ কন্টেন্ট ক্রিয়েটর গ্রেফতার বকশীগঞ্জে সাড়ে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ