বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাগেরহাট শহরের রেল রোড চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে বাগেরহাট শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত বাগেরহাট-২ আসনের (বাগেরহাট সদর ও কচুয়া) সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।
বক্তব্যে তিনি বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #















