BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের ক্ষতি করলে সরকারকে ছাড় দেবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

জনগণের ক্ষতি করলে সরকারকে ছাড় দেবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

সিলেট ব্যুরো: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি ভালো কাজ করে তাতে অবশ্যই বিরোধী দলকে পাশে পাবে। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে এমনকি আল্লাহর দ্বিনের কোনো বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেয় তবে সেখানে ছাড় দেবে না বিরোধী দল। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে।

আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এসব অপরাধের দায়দায়িত্ব না নেন এবং এসব অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকজন দাঁড়ানো শুরু করেন, তবে এ সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না। সরকারি দলের লোকজন যদি এই সদিচ্ছা দেখাতে পারেন তবে সমাজ এবং দেশ ভালো থাকবে।

আমরা এটাই প্রত্যাশা করি।

নির্বাচনের পর নতুন সরকারের অধীনে দেশ কেমন চলছে? এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, দেশের অবস্থা ভালো নেই। এর জন্য সরকার দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ের কেউ কেউ কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে অস্থির করে তুলছে এবং সমাজকে উসকে দিচ্ছে। এমন দায়িত্বজ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালো থাকবে কিভাবে, এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ সভা অনুষ্ঠিত আগামী মাসের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবে সরকার : প্রধানমন্ত্রী এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নববধূকে জিম্মির অভিযোগ: চাঁদার দাবিতে ছাত্রদল নেতাকে শোকজ উপ-পরিচালককে বদলির আদেশ realme Sets New Benchmark in After-Sales Service with Exclusive ‘1 Hour Service’ Initiative in Bangladesh কাজ না করেই বিল তোলার চেষ্টা চেয়ারম্যানের কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ