BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চোটের কারণে ছিটকে গেলেন এমবাপ্পে, বিপাকে নতুন কোচ আরবেলোয়া

চোটের কারণে ছিটকে গেলেন এমবাপ্পে, বিপাকে নতুন কোচ আরবেলোয়া

বিটিসি স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। বার্সেলোনার কাছে হেরে সুপার কাপ হাতছাড়া করে লস ব্লাঙ্কোরা। এরপর কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করে রিয়াল কর্তৃপক্ষ। এরপর নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দেয় ক্লাবটি।

তবে শুরুতেই কিছুটা বিপাকে পড়েছেন এই কোচ। কেননা, চোটের কারণে লা লিগায় লেভান্তের বিপক্ষে ছিটকে গেছেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে।

গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাঁ হাঁটুর চোটে ভুগছেন এমবাপ্পে। ব্যথা খুব তীব্র না হলেও তাকে মাঠে নামানোর মতো ঝুঁকি নিতে নারাজ রিয়ালের মেডিকেল টিম। ফলে ডাগআউটে নিজের শুরুর দিনগুলোতে কঠিন পরীক্ষার মুখেই পড়তে হচ্ছে আরবেলোয়াকে।

পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে লেভান্তের বিপক্ষে জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোসদের। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে এমবাপ্পের অনুপস্থিতি বড় ধাক্কা হয়ে এসেছে।

এমবাপ্পে ছাড়াও চোটের মিছিলে আছেন রক্ষণ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ তারকা এডার মিলিতাও, অ্যান্তোনিও রুডিগার এবং ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডও। তাই একাদশ সাজাতেই বেশ হিমশিম খেতে হচ্ছে নতুন কোচ আরবেলোয়াকে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের রিয়ালকে হারিয়ে লিগ শিরোপা ঘরে তুললো বার্সেলোনা প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা যুক্তরাষ্ট্রের পক্ষ নিলে হরমুজ প্রণালি পার হওয়া সহজ হবে না : ইরান পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-৩৬