BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল

চেয়ারপার্সন উপদেস্টা এএসএম আম হালিমের নেতৃত্বে ইসলামপুরে বিজয় মিছিল

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে বিজয় মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ.এস.এম আব্দুল হালিম। তিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

বিজয় মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা,ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ