BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

আজ- ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় ট্রেন চলা অবস্থায় ভেঙে গেলো “লোহার পাত” রেললাইন

চুয়াডাঙ্গায় ট্রেন চলা অবস্থায় ভেঙে গেলো “লোহার পাত” রেললাইন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ফার্মগেটের কাছে রেললাইনের একটি অংশ ভেঙে ছিটকে পড়েছে। এরপর থেকেই ওই রুটে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ধীরগতিতে ট্রেন চলাচল করছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার সময় লাইনের প্রায় ৬ ইঞ্চি অংশ ভেঙে দূরে ছিটকে পড়ে।

এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, লোহার পাতে টেম্পার না থাকার কারণেই পাতটি ভেঙে গিয়েছে।

ইতোমধ্যে খবর পেয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ থেকে চার সদস্যের একটি দল রেললাইনের ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেছে।

জীবননগর উথলী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মিন্টু কুমার রায় বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আপ আন্তঃনগর রূপসা ট্রেনটি উথলী ছেড়ে যাওয়ার সময় রেললাইনের লোহার পাত ভেঙে যায়। এতে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। লাইনের মেরামত কাজ চলমান রয়েছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
টেষ্ট পোষ্ট এবার রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ ফ্রান্স হরমুজ প্রণালীতে কোনও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না : প্রতিরক্ষামন্ত্রী ‘হতাশায় ট্রাম্প’, সাড়া দিচ্ছে না শক্তিশালী কোনো দেশ বাড়ছে যুদ্ধের তীব্রতা, মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান ‘এটি একটি যৌথ প্রচেষ্টা হওয়া দরকার’ : হরমুজ প্রণালির নিরাপত্তায় চীন-জাপান-যুক্তরাজ্যকেও পাশে চান ট্রাম্প ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ব্যবসায় ট্রাম্প পরিবার নেতানিয়াহুর এক হাতে ছয় আঙুলের ভিডিও ভাইরাল, বেরিয়ে এলো মূল তথ্য সংকটে পড়েছে ইসরায়েল