BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর জেল-জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় অবৈধভাবে কেনা ৪০০ বস্তা সার জব্দ করেছে কৃষি বিভাগ। পরে বৈধ কাগজপত্র না থাকায় ওই ব্যবসায়ীর জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল জানান, শনিবার রাত সাড়ে দশটার দিকে একটি ট্রাকভর্তি ৪০০ বস্তা ইউরিয়া সার নেওয়া হচ্ছিল চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্টবিহার গ্রামের সার ব্যবসায়ী শামীম রেজার গুদামে। ভুল রাস্তায় ট্রাক গিয়ে খাদে পড়ে বাঁধে বিপত্তি।

এ সময় এলাকাবাসীর সহায়তায় কাগজপত্র বিহীন ৪০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।

পরে আজ দুপুরে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সার ব্যবসায়ী শামীম রেজাকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার