BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আজ- ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত-৮

চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত-৮

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলের একটি জীবপ্রযুক্তি কারখানায় শনিবার (৭ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, চীনের শানসি প্রদেশের জিয়াপেং বায়োটেক কোম্পানিতে এই বিস্ফোরণ হয়। বেইজিং থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে শানইন কাউন্টিতে কোম্পানিটি অবস্থিত ।

সিনহুয়া জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গত শনিবার ভোরে বিস্ফোরণটি ঘটে এবং এর কারণ তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং কঠোর তদারকির অভাবে চীনে শিল্প দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

গত জানুয়ারি মাসের শেষের দিকে, পার্শ্ববর্তী প্রদেশ ইনার মঙ্গোলিয়ার একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ