BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চারঘাট সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-সহ বাইসাইকেল জব্দ

চারঘাট সীমান্তে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-সহ বাইসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারঘাট থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ৫৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল জব্দ করে।

জব্দকৃত মাদকদ্রব্য এবং বাইসাইকেল চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু